সামান্তরিক কাকে বলে

সামান্তরিক জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ চতুর্ভুজ। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।

টিউটোরিয়ালটি শেষে আপনি যা জানতে পারবেন—

এই আর্টিকেলের উদ্দেশ্য হলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামান্তরিকের নিখুঁত সংজ্ঞা; চিত্রের গঠন ও বিপরীত বাহুর দৈর্ঘ্য দেখে কীভাবে সামান্তরিক শনাক্ত করা যায় তা সহজ ভাষায় তুলে ধরা।

সামান্তরিক কী?

যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

আরেকভাবে সংজ্ঞা হলো— চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে।

তাহলে, সামান্তরিক হলো বিশেষ ধরনের একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল।

অতএব, একটি সামান্তরিকের এক জোড়া নয়; বরং দুই জোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল থাকে।

সামান্তরিক চিত্র

পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো চিহ্নিত সামান্তরিক চিত্র
চিত্র: একটি সামান্তরিক যার পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো চিহ্নিত করা হয়েছে।

চিত্রে, ABCD একটি চতুর্ভুজ। AB ও CD এক জোড়া বিপরীত বাহু এবং AD ও BC অপর জোড়া বিপরীত বাহু।

AB বাহু CD বাহুর সমান্তরাল। আবার, AD বাহু BC বাহুর সমান্তরাল। উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল হওয়ায় ABCD একটি সামান্তরিক।

বাহুর ভিত্তিতে সামান্তরিকের সংজ্ঞা

সামান্তরিক এমন একটি চতুর্ভুজ, যার চারটি বাহুর মধ্যে বিপরীত বাহুগুলো জোড়ায় জোড়ায় সমান্তরাল। অর্থাৎ, পাশাপাশি অবস্থিত বাহু নয়, বরং পরস্পরের বিপরীত দিকে অবস্থিত বাহু দুটি সমান্তরাল হয়।

ABCD সামান্তরিক হলে এর বিপরীত বাহুর জোড়া হলো AB ও CD এবং AD ও BC।

সমান্তরাল বাহুর ভিত্তিতে সংজ্ঞা

যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। এখানে সমান্তরাল হওয়ার শর্তটি উভয় জোড়া বিপরীত বাহুর ক্ষেত্রেই পূরণ হতে হবে।

গাণিতিকভাবে, ABCD একটি সামান্তরিক হলে:

AB∥CD

এবং

AD∥BC

এখানে, ∥ চিহ্নটি সমান্তরাল বোঝায়।

ভিডিও সারসংক্ষেপ: এই ভিডিওতে সামান্তরিকের প্রতিটি উপাদানের পরিচিতি ও এর খুঁটিনাটি থেকে শুরু করে তাদের পরিমাপ করা পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়েছে।

বিপরীত বাহুর ভিত্তিতে সংজ্ঞা

চতুর্ভুজের যে বাহু দুটি পরস্পরের বিপরীত অবস্থানে থাকে, তাদের বিপরীত বাহু বলে। সামান্তরিকের উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল। একই সঙ্গে প্রতিটি জোড়ার বাহুর দৈর্ঘ্যও সমান।

অর্থাৎ, ABCD সামান্তরিক হলে:

AB=CD এবং AD=BC

মনে রাখতে হবে, বিপরীত বাহু সমান হওয়া সামান্তরিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এর মূল সংজ্ঞা হলো— উভয় জোড়া বিপরীত বাহুর সমান্তরাল হওয়া।

কোণ ও প্রতিসাম্যের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা

যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ (৯০°) নয়, তাকে সামান্তরিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এর সংলগ্ন বা ক্রমানুসারে অবস্থিত কোণগুলোর যোগফল সর্বদা ১৮০ ডিগ্রি (সরলকোণ) হয়ে থাকে।

দুইটি কর্ণবিশিষ্ট একটি সামান্তরিক চিত্র
চিত্র: একটি সামান্তরিকের কর্ণ দুইটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।

কর্ণের সম্পর্কের ভিত্তিতে সংজ্ঞা

জ্যামিতিক বিশ্লেষণে, যে চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে (অর্থাৎ, একে অপরকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে), তাকে সামান্তরিক বলে। কর্ণের এই সমদ্বিখণ্ডিত হওয়ার বৈশিষ্ট্যটি যেকোনো সামান্তরিককে অন্যান্য সাধারণ চতুর্ভুজ থেকে স্পষ্টভাবে আলাদা করে।

ABCD সামান্তরিকের পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো চিহ্নিত চিত্র
চিত্র: ABCD একটি সামান্তরিক যার বিপরীত বাহুগুলো AD ∥ BC এবং AB ∥ DC দেখানো হয়েছে।

সহজ ভাষায় সামান্তরিকের সংজ্ঞা

চারটি বাহু দিয়ে তৈরি এমন একটি চতুর্ভুজের কথা কল্পনা করুন; যার ওপরের ও নিচের বাহু পরস্পর সমান্তরাল এবং ডানের ও বামের বাহুও পরস্পর সমান্তরাল। এই আকৃতিটিই সামান্তরিক।

সহজভাবে বলা যায়, সামান্তরিক হলো এমন একটি চার বাহুবিশিষ্ট আকৃতি, যার বিপরীত বাহুগুলো কখনো পরস্পর মিলিত হয় না, কারণ তারা সমান্তরালভাবে অবস্থান করে।

চিত্র দেখে সামান্তরিক চেনার উপায়

কোনো চতুর্ভুজ সামান্তরিক কি না, তা বোঝার জন্য এর চারটি বাহুর অবস্থান লক্ষ্য করতে হবে। নিচের বিষয়গুলো যাচাই করলে সহজেই সামান্তরিক শনাক্ত করা যায়।

  1. চতুর্ভুজটির চারটি বাহু পর্যবেক্ষণ করতে হবে।
  2. এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হতে হবে।
  3. অপর জোড়া বিপরীত বাহুও পরস্পর সমান্তরাল হতে হবে।

অর্থাৎ, শুধু একটি জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই চতুর্ভুজটিকে সামান্তরিক বলা যাবে না। উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে।

কোন চতুর্ভুজ সামান্তরিক নয়?

যে চতুর্ভুজের উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল নয়, সেটি সামান্তরিক নয়। যেমন, একটি ট্রাপিজিয়ামে যদি কেবল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে, তাহলে সেটি সামান্তরিক হবে না।

সামান্তরিক নয় এমন একটি ট্রাপিজিয়ামের চিত্র
চিত্র: মাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হওয়ায় এটি সামান্তরিক নয়।

এই চিত্রে AB ও CD সমান্তরাল হলেও AD ও BC সমান্তরাল নয়। তাই এটি সামান্তরিকের সংজ্ঞা পূরণ করে না।

👉 ট্রাপিজিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন:
ট্রাপিজিয়াম সম্পর্কিত পেজটি।

সামান্তরিকের বিশেষ রূপ

আয়তক্ষেত্র, রম্বস ও বর্গক্ষেত্র সামান্তরিকের বিশেষ রূপ। এদের প্রত্যেকটির উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। তবে প্রতিটির কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে।

তাই প্রতিটি আয়তক্ষেত্র, রম্বস ও বর্গক্ষেত্রই এক-একটি সামান্তরিক; কিন্তু প্রতিটি সামান্তরিক— আয়তক্ষেত্র, রম্বস বা বর্গক্ষেত্র নয়।

সামান্তরিক চেনার ক্ষেত্রে সাধারণ ভুল

মনে রাখা দরকার, জ্যামিতির সমস্যায় চিত্রের বাহুগুলোর প্রকৃত সম্পর্ক বুঝতে প্রদত্ত তথ্য ও সমান্তরাল চিহ্ন অনুসরণ করতে হয়।

সামান্তরিকের সংজ্ঞা বোঝার পর এর বিভিন্ন বৈশিষ্ট্য ও পরিমাপ সম্পর্কে জানতে নিচের পাঠগুলো পড়ুন।

উপসংহার

সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ, যার উভয় জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। বাহুর অবস্থান, সমান্তরাল রেখার সম্পর্ক এবং চিত্রের গঠন বুঝতে পারলে সহজেই সামান্তরিক শনাক্ত করা যায়। এর সংজ্ঞা ভালোভাবে বুঝে নিলে সামান্তরিকের বৈশিষ্ট্য ও গাণিতিক সমস্যা শেখাও অনেক সহজ হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: সামান্তরিক কাকে বলে?
প্রশ্ন ২: একটি সামান্তরিকের মোট কয়টি বাহু থাকে?
প্রশ্ন ৩: সামান্তরিকের বিপরীত কোণদ্বয় কেমন হয়?
প্রশ্ন ৪: সামান্তরিকের যেকোনো বাহুর সন্নিহিত দুই কোণের সমষ্টি কত?
প্রশ্ন ৫: একটি সামান্তরিকের চারটি কোণের সমষ্টি কত?
প্রশ্ন ৬: সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে কীভাবে ছেদ করে?
প্রশ্ন ৭: সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিকটিকে কীভাবে বিভক্ত করে?
প্রশ্ন ৮: সামান্তরিকের সব কোণ সমকোণ হলে সেটি কী হয়?
প্রশ্ন ৯: সামান্তরিকের সব বাহু সমান হলে সেটি কী আকার ধারণ করে?
প্রশ্ন ১০: সামান্তরিক জ্যামিতির কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?

FAQ: সামান্তরিক সম্পর্কিত সাধারণ প্রশ্ন

সামান্তরিক কাকে বলে?

যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তেমনিভাবে, সামান্তরিকের বিপরীত কোণগুলোও পরস্পর সমান। সামান্তরিকের যেকোনো বাহু সংলগ্ন কোণ দুইটির সমষ্টি ১৮০°।

সামান্তরিকের সংজ্ঞা কী?

চতুর্ভূজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে তাকে সামান্তরিক বলে। সামান্তরিক একটি বিশেষ ধরণের চতুর্ভুজ। সামান্তরিকের কোণগুলো সমকোণ হলে তখন এটি আয়তক্ষেত্র হয়ে যায়। আবার, সামান্তরিকের বাহুগুলো সমান হলে তখন এটি রম্বস আকার ধারণ করে।

একটি সামান্তরিকের কোণগুলোর সমষ্টি কত?

একটি সামান্তরিকের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা ৩৬০°। যেহেতু সামান্তরিকের যেকোনো বাহুর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°, অতএব ঐ বাহুর বিপরীত বাহুর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টিও ১৮০°।
তাহলে, সামান্তরিকের চারটি কোণের সমষ্টি = ১৮০° + ১৮০°।
∴ সামান্তরিকের চারটি কোণের সমষ্টি = ৩৬০°।

সামান্তরিকের ৩টি বৈশিষ্ট্য কী কী?

সামান্তরিকের সংজ্ঞা ও সামান্তরিক চিত্র ব্যাখ্যা ও বিশ্লেষণ করলে সামান্তরিকের বৈশিষ্ট্য গুলো কি কি তা ফুটে ওঠে। নিচে সামান্তরিকের ৩টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো।

  • সামান্তরিকের যেকোনো কর্ণ সামান্তরিকটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
  • সামান্তরিকের একটি কোণের পরিমাপ জানা থাকলে অপর কোণগুলোর পরিমাপ নির্ণয় করা যায়।
  • সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
আয়তক্ষেত্র ও সামান্তরিকের পার্থক্য কী?

চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। পক্ষান্তরে, চতুর্ভুজের কোণগুলো সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে।
সামান্তরিকের কোণগুলো সূক্ষ্মকোণ এবং স্থুলকোণ। কিন্তু আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ।
সামান্তরিকের বিপরীত কোণ দুইটির সমষ্টি একটি সূক্ষ্মকোণ বা স্থুলকোণ। কিন্তু, আয়তক্ষেত্রের বিপরীত কোণ দুইটির সমষ্টি একটি সরলকোণ।
সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর লম্ব নয়। কিন্তু আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর লম্ব।
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান নয়। কিন্তু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান।
সামান্তরিকের প্রত্যেকটি কর্ণ সামান্তরিকটিকে যে দুইটি ত্রিভুজে বিভক্ত করে তারা এক-একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অথবা স্থুলকোণী ত্রিভুজ। কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কর্ণ আয়তক্ষেত্রটিকে যে দুইটি ত্রিভুজে বিভক্ত করে তারা সমকোণী ত্রিভুজ।

এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯