ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

জ্যামিতিতে ট্রাপিজিয়াম একটি বিশেষ ধরণের চতুর্ভুজ; আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো এর অভ্যন্তরে কতটুকু জায়গা রয়েছে তার পরিমান।

বিশেষ করে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত প্রশ্ন Class 5, 6, 7, 8 ও 9 এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে।

টিউটোরিয়ালটি শেষে আপনি যা জানতে পারবেন-

এই পেজে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সহজ ভাষায়, ধাপে ধাপে উদাহরণ ও ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী?

একটি সাধারণ ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল থাকে।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিপাদন করতে হলে প্রথমেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে সংজ্ঞায়িত করা প্রয়োজন। ট্রাপিজিয়াম হলো বিশেষ ধরণের একটি চতুর্ভুজ যার দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আর ট্রাপিজিয়ামের অভ্যন্তরীণ জায়গা বা অঞ্চলই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।

ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেককে উচ্চতা দ্বারা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। অতএব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে নিম্নরূপ:

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1 2 × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা

ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। যেমন—বর্গসেন্টিমিটার, বর্গমিটার, বর্গকিলোমিটার, বর্গফুট ইত্যাদি।

ট্রাপিজিয়ামের চিত্র

নিচের চিত্রে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ও তার উচ্চতা দেখানো হলো।

সমান্তরাল বাহু ও তার লম্ব চিহ্নিত একটি ট্রাপিজিয়াম
চিত্র: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ও তার লম্ব-উচ্চতা চিহ্নিত করা হয়েছে।

চিত্রে ABCD একটি ট্রাপিজিয়াম যার AD ও BC বাহু পরস্পর সমান্তরাল অর্থাৎ, AD∥BC.

মনেকরি, AD = a, BC = b এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা AE = h.

তাহলে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে নিম্নরূপ:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 12 ×(AD + BC) × AE বর্গ একক।
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 12 ×(a + b) × h বর্গ একক।


চিহ্ন-প্রতীকের মাধ্যমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

যদি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে a ও b হয় এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব h হয়, তাহলে—

ক্ষেত্রফল = ½ × (a + b) × h


ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কী কী জানা দরকার?


এই সূত্র কেন প্রযোজ্য?

ট্রাপিজিয়ামকে একটি আয়তক্ষেত্র ও দুটি ত্রিভুজে ভাগ করলে দেখা যায়, পুরো ক্ষেত্রফল মূলত সমান্তরাল বাহুদ্বয়ের গড় দৈর্ঘ্য এবং উচ্চতার গুণফলের অর্ধেকের সমান। তাই সূত্রে ½ × (a + b) ব্যবহার করা হয়।

উদাহরণসহ সমাধান

একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১০ সেমি ও ৬ সেমি এবং উচ্চতা ৪ সেমি হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
a = ১০ সেমি, b = ৬ সেমি, h = ৪ সেমি

ক্ষেত্রফল = ½ × (10 + 6) × 4
= ½ × 16 × 4
= 32 বর্গ সেমি

আরেকভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিপাদন করা যায়। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের গড় ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে নিম্নরূপ:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (সমান্তরাল বাহুদ্বয়ের গড়) × (সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব)

চাকুরীর পরীক্ষায় আসা একটি প্রশ্ন

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৯১ সে. মি. ও ৫১ সে. মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা ১২ সে. মি. হলে, ঐ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 12 ×(সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা বর্গ একক।

মনে করি, ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুইটি
a = ৯১ সে. মি.,
b = ৫১ সে. মি.
এবং উচ্চতা h = ১২ সে. মি.

∴ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = 12 ×(a+b) × h বর্গ একক

বা, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ১২ ×(৯১+৫১) × ১২ বর্গ সে.মি.

বা, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ১২ × ১৪২ × ১২ বর্গ সে.মি.

বা, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ১৪২ × ৬ বর্গ সে.মি.

∴ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ৮৫২ বর্গ সে.মি.

উত্তর: ৮৫২ বর্গ সে.মি.

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আলাদা?

না, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ও সাধারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই থাকে। শুধুমাত্র বাহুগুলোর দৈর্ঘ্য ও উচ্চতার মান ভিন্ন হতে পারে।

সাধারণ ভুল যা শিক্ষার্থীরা করে

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস

পরীক্ষায় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্নে প্রথমে সমান্তরাল বাহু চিহ্নিত করুন, তারপর উচ্চতা নির্ণয় করুন। সূত্র মনে রাখলে অল্প সময়েই সঠিক উত্তর বের করা সম্ভব।

সংক্ষেপে মনে রাখুন

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
প্রশ্ন ২: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ে কোন দুই বাহু ব্যবহৃত হয়?
প্রশ্ন ৩: ট্রাপিজিয়ামের উচ্চতা বলতে কী বোঝায়?
প্রশ্ন ৪: সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সাধারণ ট্রাপিজিয়ামের তুলনায় কেমন?
প্রশ্ন ৫: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রে কোন ভগ্নাংশটি ব্যবহৃত হয়?
প্রশ্ন ৬: ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একক কী?
প্রশ্ন ৭: ট্রাপিজিয়ামের উচ্চতা জানা না থাকলে কী হবে?
প্রশ্ন ৮: ট্রাপিজিয়ামকে দুইটি লম্ব দ্বারা ভাগ করলে সাধারণত কী কী আকৃতি পাওয়া যায়?
প্রশ্ন ৯: ট্রাপিজিয়াম কোন ধরনের জ্যামিতিক আকৃতি?
প্রশ্ন ১০: ক্ষেত্রফল বাড়াতে ট্রাপিজিয়ামের কোন মান বাড়ালে ক্ষেত্রফল সরাসরি বাড়ে?

FAQ: ট্রাপিজিয়াম সম্পর্কিত সাধারণ প্রশ্ন

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ½ × (সমান্তরাল দুই বাহুর যোগফল) × উচ্চতা।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ে কোন কোন মান জানা থাকতে হয়?

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য ও তাদের মধ্যবর্তী লম্ব উচ্চতা জানা থাকতে হয়।

ট্রাপিজিয়ামের উচ্চতা বলতে কী বোঝায়?

সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্বকেই ট্রাপিজিয়ামের উচ্চতা বলা হয়।

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আলাদা?

না, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সাধারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রের মতোই।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একক কী?

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সর্বদা বর্গ এককে প্রকাশ করা হয়, যেমন বর্গ সেমি বা বর্গ মিটার।

উচ্চতা জানা না থাকলে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা যায়?

না, ট্রাপিজিয়ামের উচ্চতা জানা না থাকলে সঠিকভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় না।

ট্রাপিজিয়ামকে ভাগ করে কীভাবে ক্ষেত্রফলের সূত্র বের করা হয়?

ট্রাপিজিয়ামকে একটি আয়তক্ষেত্র ও দুইটি ত্রিভুজে ভাগ করে ক্ষেত্রফলের সূত্রটি সহজভাবে বের করা যায়।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি পরিসীমার উপর নির্ভরশীল?

না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পরিসীমার উপর নয় বরং সমান্তরাল বাহু ও উচ্চতার উপর নির্ভর করে।

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি সবসময় ধনাত্মক হয়?

হ্যাঁ, বাস্তব জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হয়।

স্কুল পর্যায়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কোন শ্রেণিতে পড়ানো হয়?

সাধারণত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির গণিত পাঠ্যক্রমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পড়ানো হয়।

এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯