সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র
এই টিউটোরিয়ালটি শেষে ...
সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারা যাবে।
সামান্তরিকের পরিসীমা নির্ণয় করতে পারা যাবে।
একটি সামান্তরিকের চারদিকের সীমানার দৈর্ঘ্যই হলো এর পরিসীমা। আরও ভালভাবে বললে, সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিই হলো এর পরিসীমা। আর এই পরিসীমা পরিমাপ করতে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র ব্যবহার করা হয়।
সামান্তরিক জাতীয় বস্তুর পরিসীমা পরিমাপ করতে হলে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র সম্পর্কে সম্মক জ্ঞান থাকা জরুরী।
সামান্তরিক হলো বিশেষ ধরণের একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র প্রয়োগ করে সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বা এর পরিসীমা বের করা হয়।
সামান্তরিক চিত্র
সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। একারণে, সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে দ্বিগুণ করলে এর পরিসীমা পাওয়া যায়। তাহলে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র হবে নিম্নরূপ:
সামান্তরিকের পরিসীমা = 2 × (একজোড়া সন্নিহিত বাহুর সমষ্টি) একক।
মনে করি, একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটির দৈর্ঘ্য a একক এবং b একক। তাহলে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হবে নিম্নরূপঃ
সামান্তরিকের পরিসীমা = 2 (a + b) একক।
তাহলে চলুন, সামান্তরিকের পরিসীমার সূত্রটি তৈরি করি।
মনে করি, PQRS একটি সামান্তরিক যার PQ = SR = a এবং QR = PS = b। আমরা, ইতোমধ্যে জেনেছি, সামান্তরিকের পরিসীমা হলো এর চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল।
তাহলে, সামান্তরিকের পরিসীমা = (চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল) একক
বা, সামান্তরিকের পরিসীমা = (PQ + QR + SR + PS) একক
বা, সামান্তরিকের পরিসীমা = (a + b + a + b) একক
বা, সামান্তরিকের পরিসীমা = (2a + 2b) একক
∴ সামান্তরিকের পরিসীমা = 2(a + b) একক।
অতএব, সামান্তরিকের পরিসীমা = 2 × (একজোড়া সন্নিহিত বাহুর যোগফল) একক।
সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি a একক ও b একক হলে সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র হবে নিম্নরূপ:
সামান্তরিকের পরিসীমা = 2(a + b) একক।
উদাহরণ: একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 38 সেমি ও 54 সেমি হলে পরিসীমা কত হবে?
সমাধান: মনে করি, সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটির দৈর্ঘ্য a = 38 একক ও b = 54 একক। তাহলে, সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র অনুসারে,
সামান্তরিকের পরিসীমা = 2(a + b) একক
বা, সামান্তরিকের পরিসীমা = 2(38 + 54) সেমি
বা, সামান্তরিকের পরিসীমা = (2 × 92) সেমি
∴ সামান্তরিকের পরিসীমা = 184 সেমি
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: সামান্তরিকের পরিসীমা সম্পর্কিত সাধারণ প্রশ্ন
সামান্তরিকের পরিসীমা কাকে বলে?
সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে সামান্তরিকের পরিসীমা বলে।
সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র কী?
সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2(a + b), যেখানে a ও b হলো দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য।
সামান্তরিকের পরিসীমা বের করতে কতটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই যথেষ্ট?
সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের জন্য দুটি ভিন্ন সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই যথেষ্ট।
সামান্তরিকের বিপরীত বাহু সমান হলে পরিসীমা নির্ণয় সহজ হয় কেন?
কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হওয়ায় চারটি বাহুর পরিবর্তে কেবল দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য ব্যবহার করেই পরিসীমা নির্ণয় করা যায়।
সামান্তরিকের পরিসীমার একক কী হবে?
সামান্তরিকের পরিসীমার একক হবে বাহুর দৈর্ঘ্যের একক, যেমন সেমি, মিটার বা কিলোমিটার।
সামান্তরিকের ক্ষেত্রফল পরিবর্তন হলেও কি পরিসীমা অপরিবর্তিত থাকতে পারে?
হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা পরিবর্তন করলে ক্ষেত্রফল পরিবর্তিত হলেও পরিসীমা অপরিবর্তিত থাকতে পারে।
রম্বস ও সামান্তরিকের পরিসীমার সূত্র কি একই?
না, রম্বসের সব বাহু সমান হওয়ায় এর পরিসীমা নির্ণয়ের সূত্র 4a, আর সামান্তরিকের জন্য সূত্র হলো 2(a + b)।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট