রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ও ৫টি পদ্ধতি
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একাধিক সূত্র রয়েছে। কোন কোন তথ্য দেওয়া আছে তার ওপর নির্ভর করে সঠিক সূত্র নির্বাচন করতে হয়।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখতে পারবেন—
- রম্বসের ক্ষেত্রফল কী
- ক্ষেত্রফল নির্ণয়ের ৫টি সূত্র
- প্রতিটি সূত্রের প্রমাণ
- উদাহরণসহ ক্ষেত্রফল নির্ণয়
এই আর্টিকেলের উদ্দেশ্য হলো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের ৫টি সূত্র— চিত্র ও গাণিতিক ব্যাখ্যা উদাহরণসহ সহজভাবে তুলে ধরা।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
রম্বসের ক্ষেত্রফল হলো এর চারটি বাহু দ্বারা আবদ্ধ অঞ্চল বা জায়গা। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের প্রধান সূত্র হলো ভূমি ও উচ্চতার গুণফল। তবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আরও চারটি সূত্র ব্যবহার করা যায়।
- ভূমি ও উচ্চতার সাহায্যে: ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
- ভূমি ও শীর্ষকোণের সাহায্যে: ক্ষেত্রফল = বাহু × বাহু × sinθ
- উচ্চতা ও শীর্ষকোণের সাহায্যে: ক্ষেত্রফল = (উচ্চতা)2 ÷ sinθ
- কর্ণদ্বয়ের সাহায্যে: ক্ষেত্রফল = × প্রথম কর্ণ × দ্বিতীয় কর্ণ
- অন্তর্লিখিত বৃত্তের সাহায্যে: ক্ষেত্রফল = অর্ধপরিসীমা × অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ
নিচে প্রতিটি সূত্রের ব্যবহার ও উদাহরণ আলাদাভাবে ব্যাখ্যা করা হলো।
ভূমি ও উচ্চতা চিহ্নিত রম্বসের চিত্র
১. ভূমি ও উচ্চতার সাহায্যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
যেহেতু রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক, তাই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করেও রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
রম্বসের যেকোনো একটি বাহুকে ভূমি এবং সেই ভূমির উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব দূরত্বকে উচ্চতা ধরলে, ভূমি ও উচ্চতার গুণফল থেকে ক্ষেত্রফল পাওয়া যায়।
রম্বসের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
যদি ভূমির দৈর্ঘ্য b একক এবং ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h একক হয়, তবে—
রম্বসের ক্ষেত্রফল = b × h (বর্গ একক)
সূত্র: রম্বসের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
এখানে,
- A = রম্বসের ক্ষেত্রফল
- b = ভূমির দৈর্ঘ্য
- h = ভূমির উপর লম্ব উচ্চতা
ভূমি ও উচ্চতা সম্পর্কিত ক্ষেত্রফলের সূত্রটির প্রমাণ
রম্বসের কোনো শীর্ষবিন্দু থেকে যে বাহুর উপর লম্ব আঁকা হয়, ঐ বাহুকে রম্বসের ভূমি বলে। আর অঙ্কিত লম্বটিকে রম্বসের উচ্চতা বলে। একটি রম্বসের ভূমি ও উচ্চতার ভিত্তিতে কিভাবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিপাদন করা যায় তা নিচে দেখানো হলোঃ
মনে করি, ABCD রম্বসের AB = BC = CD = DA = b.
AE⊥BC আঁকি যেখানে AE = h. আবার, AC কর্ণ আঁকি - যা রম্বসকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে।
এখন, △ABC ও △ADC -এ
AB = AD,
BC = CD এবং
AC = AC
∴ △ABC ≅ △ADC
ABCD রম্বসের ক্ষেত্রফল △ABC ও △ADC ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ,
◇ABCD = △ABC+ △ADC
বা, ◇ABCD = △ABC+ △ABC [∵ △ABC ≅ △ADC]
বা, ◇ABCD = 2△ABC
বা,
∴ ◇ABCD = ভুমি × উচ্চতা
রম্বসের ক্ষেত্রফল =(ভূমি × উচ্চতা) বর্গ একক।
রম্বসের ভূমি b একক এবং উচ্চতা h একক হলে,
রম্বসের ক্ষেত্রফল =(ভূমি × উচ্চতা) বর্গ একক। অর্থাৎ,
রম্বসের ক্ষেত্রফল =(b × h) বর্গ একক।
উদাহরণ ১
প্রশ্ন: একটি রম্বসের ভূমির দৈর্ঘ্য ১২ সেমি এবং উচ্চতা ৮ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
সমাধান: এখানে, ভূমি b = ১২ সেমি
এবং উচ্চতা h = ৮ সেমি
∴ রম্বসটির ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি।
উত্তর: ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি।
২. ভূমি ও শীর্ষকোণের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
রম্বসের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
অর্থাৎ, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এবং সেই বাহু ও সংলগ্ন বাহুর মধ্যবর্তী শীর্ষকোণ জানা থাকলে ত্রিকোণমিতির সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
ধরি, রম্বসের একটি শীর্ষকোণ θ।
সূত্র: রম্বসের ক্ষেত্রফল = (বাহু)2 × sinθ
ধরি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a এবং একটি শীর্ষকোণ θ হলে,।
সূত্র: রম্বসের ক্ষেত্রফল = a² × sinθ
রম্বসের ক্ষেত্রফল = a² × sinθ
যেখানে,
- a = রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য
- θ = সন্নিহিত দুই বাহুর মধ্যবর্তী কোণ
ভূমি ও শীর্ষকোণ সম্পর্কিত ক্ষেত্রফলের সূত্রটির প্রমাণ
রম্বসের প্রতিজোড়া বিপরীত কোণ দুইটি পরস্পর সমান। আর এই কোণগুলোর প্রত্যেকটিকে এক-একটি শীর্ষকোণ বলে। আর শীর্ষকোণ থেকে যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় ঐ বাহু রম্বসের ভূমি বলে পরিচিত।
উপরের চিত্রে হতে,
স্পষ্টতই, △ABD ≅ △BCD
স্পষ্টতই, ◇ABCD = △ABD + △BCD
অনুরূপভাবে প্রমাণ করা যায় যে,
◇ PQRS = a2sinφ
কিন্তু কীভাবে? আসলে,
φ = 180°-θ
sinφ = sin(180°-θ)
∴ sinφ = sinθ
∴ রম্বসের ক্ষেত্রফল = a2sinθ বর্গ একক। অথবা,
রম্বসের ক্ষেত্রফল = a2sinφ বর্গ একক।
(প্রমাণিত)
রম্বসের বাহুর দৈর্ঘ্য a একক এবং সন্নিহিত কোণদ্বয় θ ও φ হলে,
রম্বসের ক্ষেত্রফল = a2sinθ বর্গ একক।
রম্বসের ক্ষেত্রফল = a2sinφ বর্গ একক।
উদাহরণ ২
প্রশ্ন: একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি এবং একটি শীর্ষকোণ ৩০° হলে ক্ষেত্রফল কত?
সমাধান: প্রতিটি বাহুর দৈর্ঘ্য a = ১২ সেমি
এবং একটি শীর্ষকোণ θ = ৩০°
∴ রম্বসটির ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি।
উত্তর: ক্ষেত্রফল ৫০ বর্গ সেমি।
৩. উচ্চতা ও শীর্ষকোণের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
কোনো রম্বসের লম্ব উচ্চতা এবং একটি শীর্ষকোণ জানা থাকলে ত্রিকোণমিতির সাহায্যে প্রথমে বাহুর দৈর্ঘ্য এবং পরে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
ধরি, রম্বসের উচ্চতা h এবং শীর্ষকোণ θ।
সূত্র:
যেখানে,
- A = রম্বসের ক্ষেত্রফল
- h = উচ্চতা
- θ = শীর্ষকোণ
উচ্চতা ও শীর্ষকোণ সম্পর্কিত ক্ষেত্রফলের সূত্রটির প্রমাণ
একটি রম্বসের উচ্চতা ও শীর্ষকোণের ভিত্তিতে কিভাবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রতিপাদন করা যায় তা নিচে দেখানো হলোঃ
মনে করি, PQRS রম্বসের বাহুর দৈর্ঘ্য a একক।
PM⊥QR আঁকি এবং মনেকরি, PM = h. আবার কর্ণ PR, রম্বসকে △PQR এবং △PSR দুইটি ত্রিভুজে বিভক্ত করে এবং ত্রিভুজ দুইটির অনুরূপ বাহু তিনটি পরস্পর সমান।
∴ △PQR ≅ △PSR
এখন, সমকোণী △ PQM -এ
এখন, △PQR ও △PSR ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি, PQRS রম্বসের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ,
◇PQRS = △PQR + △PSR
বা, ◇PQRS = △PQR + △PQR [∵ △PQR ≅ △PSR]
বা, ◇PQRS = 2△PQR
এখন, (2) নং হতে এর মান বসাই,
একইভাবে প্রমাণ করা যায় যে,
(প্রমাণিত)
রম্বসের লম্ব উচ্চতা h একক এবং সন্নিহিত কোণদ্বয় θ ও φ হলে,
উদাহরণ ৩
প্রশ্ন: একটি রম্বসের উচ্চতা ৬ সেমি এবং একটি শীর্ষকোণ ৩০° হলে এর ক্ষেত্রফল কত?
সমাধান: প্রতিটি বাহুর দৈর্ঘ্য h = ৬ সেমি
এবং একটি শীর্ষকোণ θ = ৩০°
∴ রম্বসটির ক্ষেত্রফল ৭২ বর্গ সেমি।
উত্তর: ক্ষেত্রফল ৭২ বর্গ সেমি।
৪. কর্ণদ্বয়ের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সবচেয়ে পরিচিত সূত্রটি কর্ণের উপর ভিত্তি করে তৈরি।
রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে তাদের গুণফলের অর্ধেক থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে ভূমি বা উচ্চতা আলাদাভাবে জানার প্রয়োজন হয় না।
অর্থাৎ,
প্রতীকের সাহায্যে গাণিতিক সূত্র:
যেখানে,
- A = রম্বসের ক্ষেত্রফল
- d1 = ১ম কর্ণ
- d2 = ২য় কর্ণ
যেখানে d1 ও d2 দু’টি কর্ণ
কর্ণ সম্পর্কিত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটির প্রমাণ
একটি রম্বসের কর্ণ দুইটির ভিত্তিতে কিভাবে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তৈরি করা যায় তা নিচে দেখানো হলোঃ
ধরি, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে d₁ ও d₂। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণে ছেদ করে। ফলে রম্বসটি চারটি সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়।
মনে করি, PQRS রম্বসের PQ = QR = RS = PS = a.
PR এবং QS কর্ণ দুইটি আঁকি যারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করে; যেখানে PR = d1 এবং QS = d2. আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
এখন, △ POQ ও △ QOR -এ
∴ PQ = QR,
PO = RO এবং
QO = QO
∴ △POQ ≅ △QOR
অনুরূপভাবে প্রমাণ করা যায় যে,
△POQ ≅ △POS ≅ △ROS ≅ △QOR.
PQRS রম্বসের ক্ষেত্রফল △POQ, △QOR, △ROS ও △POS এই চারটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ,
◇PQRS = △POQ + △QOR + △ROS + △POS
বা, ◇PQRS = △ POQ + △POQ + △POQ + △POQ
∴ ◇PQRS =4 × △POQ
∴ রম্বসের ক্ষেত্রফল =
(প্রমাণিত)
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য d1 একক ও d2 একক হলে,
রম্বসের ক্ষেত্রফল = বর্গ একক
উদাহরণ ৪
প্রশ্ন: একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ১৬ সেমি ও ১২ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
সমাধান: ১ম কর্ণের দৈর্ঘ্য d1 = ১৬ সেমি
এবং ২য় কর্ণের দৈর্ঘ্য d2 = ১২ সেমি
∴ রম্বসটির ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি।
উত্তর: ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি।
৫. অন্তর্লিখিত বৃত্তের ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
একটি রম্বসের প্রত্যেক বাহুকে স্পর্শ করে রম্বসের অভ্যন্তরে একটি বৃত্ত অঙ্কন করা হলে ঐ বৃত্তকে রম্বসে অন্তর্লিখিত বৃত্ত বলে।
রম্বসের ভেতরে অঙ্কিত অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ এবং রম্বসের অর্ধপরিসীমা জানা থাকলে তাদের গুণফল থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। রম্বসের চারটি বাহুই বৃত্তটিকে স্পর্শ করে।
যেকোনো স্পর্শক চতুর্ভুজের ক্ষেত্রফল = অর্ধপরিসীমা × অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ।
রম্বসের বাহুর দৈর্ঘ্য a হলে এর অর্ধপরিসীমা ২a। অতএব,
অথবা, অর্ধপরিসীমাকে s দ্বারা প্রকাশ করলে,
এখানে,
- A = রম্বসের ক্ষেত্রফল
- a = রম্বসের বাহুর দৈর্ঘ্য
- r = অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ
- s = রম্বসের অর্ধপরিসীমা
অন্তর্লিখিত বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটির প্রমাণ
একটি বৃত্ত একটি রম্বসে অন্তর্লিখিত হলে তার ভিত্তিতে রম্বসের ক্ষেত্রফলের সূত্র প্রতিপাদন করে নিচে দেখানো হলোঃ
মনে করি, ABCD একটি রম্বস যার বাহুর দৈর্ঘ্য AB = BC = CD = DA = a একক।
ABCD রম্বসে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি অন্তর্লিখিত; যার ব্যাসার্ধ r একক। OP⊥CD আঁকি যেখানে OP = r.
আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। AC ও BD কর্ণদ্বয় রম্বসটিকে চারটি ত্রিভুজে বিভক্ত করে।
এখন, △AOB ও △BOC -এ
AB = BC,
OA = OC এবং
OB = OB
∴ △AOB ≅ △BOC
অনুরূপভাবে প্রমাণ করা যায় যে,
△AOB ≅ △AOD ≅ △COD ≅ △BOC
ABCD রম্বসের ক্ষেত্রফল - △AOB, △AOD, △COD ও △BOC ত্রিভুজ চারটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ,
◇ABCD = △AOB + △AOD + △COD + △BOC
বা, ◇ABCD = △COD + △COD + △COD + △COD
∴ ◇ABCD = 4 × △COD
রম্বসের ক্ষেত্রফল =(অর্ধপরিসীমা × ব্যাসার্ধ) বর্গ একক।
অতএব বলা যায়, কোনো রম্বসের অর্ধ-পরিসীমাকে ঐ রম্বসে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রম্বসের ক্ষেত্রফল পাওয়া যায়।
রম্বসের বাহুর দৈর্ঘ্য a একক এবং অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ r একক হলে,
রম্বসের ক্ষেত্রফল = 2ar বর্গ একক।
রম্বসের ক্ষেত্রফল =(অর্ধপরিসীমা × ব্যাসার্ধ) বর্গ একক।
উদাহরণ ৫
প্রশ্ন: একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ১০ সেমি এবং অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ ৪ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
সমাধান: বাহুর দৈর্ঘ্য a = ১০ সেমি
এবং অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ r = ৪ সেমি
∴ রম্বসটির ক্ষেত্রফল ৮০ বর্গ সেমি।
উত্তর: ক্ষেত্রফল ৮০ বর্গ সেমি।
উদাহরণ ৬
প্রশ্ন: একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ১২ সেমি এবং ১০ সেমি। রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় কর।
সমাধান:
কর্ণ₁ = ১২ সেমি, কর্ণ₂ = ১০ সেমি
ক্ষেত্রফল = ½ × ১২ × ১০
∴ রম্বসটির ক্ষেত্রফল = ৬০ বর্গ সেমি
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের প্রয়োজন কেন?
কোনো সমতল আকৃতির ভেতরের অংশ কতটুকু জায়গা দখল করে আছে, তা বোঝার জন্য ক্ষেত্রফল নির্ণয় করা হয়। রম্বসের চারটি বাহু দ্বারা বেষ্টিত তল বা জায়গাই হলো রম্বসের ক্ষেত্রফল।
জমির মাপ, নকশা তৈরি, গাণিতিক সমস্যা সমাধান—সব ক্ষেত্রেই রম্বসের ক্ষেত্রফল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রম্বসের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র
রম্বসের ক্ষেত্রফল জানা থাকলেই শুধু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায় না। কারণ একই ক্ষেত্রফলের একাধিক রম্বসের বাহুর দৈর্ঘ্য ভিন্ন হতে পারে। বাহুর দৈর্ঘ্য বের করতে ক্ষেত্রফলের পাশাপাশি উচ্চতা, শীর্ষকোণ অথবা অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধের মতো অতিরিক্ত তথ্য প্রয়োজন।
১. ক্ষেত্রফল ও উচ্চতা জানা থাকলে
রম্বসের ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়।
২. ক্ষেত্রফল ও শীর্ষকোণ জানা থাকলে
শীর্ষকোণ θ এবং ক্ষেত্রফল জানা থাকলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
৩. ক্ষেত্রফল ও অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে
রম্বসের ক্ষেত্রফলের একক
ক্ষেত্রফল নির্ণয়ের সময় দৈর্ঘ্যের একককে বর্গ করতে হয়। যেমন, বাহু বা উচ্চতার পরিমাপ সেমিটারে হলে ক্ষেত্রফলের একক হবে বর্গ সেমি। একইভাবে মিটারে হলে বর্গ মিটার।
- মিলিমিটার হলে — বর্গ মিলিমিটার (mm²)
- সেন্টিমিটার হলে — বর্গ সেন্টিমিটার (cm²)
- মিটার হলে — বর্গ মিটার (m²)
- কিলোমিটার হলে — বর্গ কিলোমিটার (km²)
রম্বসের ক্ষেত্রফলের ৫টি সূত্র একনজরে
| পদ্ধতি | ক্ষেত্রফলের সূত্র |
|---|---|
| ভূমি ও উচ্চতা | A = b × h |
| ভূমি ও শীর্ষকোণ | A = a² × sinθ |
| উচ্চতা ও শীর্ষকোণ | A = h² ÷ sinθ |
| কর্ণদ্বয় | A = ½ × d₁ × d₂ |
| অন্তর্লিখিত বৃত্ত | A = 2 × a × r |
| সারসংক্ষেপ | রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের এই ৫টি সূত্র জানা থাকলে যেকোনো রম্বসের ক্ষেত্রফল বের করা সম্ভব। |
নিজে অনুশীলন করুন
নিচের প্রশ্নগুলো সমাধান করে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো অনুশীলন করুন।
- একটি রম্বসের ভূমি ১৫ সেমি এবং উচ্চতা ৮ সেমি। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
- একটি রম্বসের প্রতিটি বাহু ৮ সেমি এবং একটি শীর্ষকোণ ৩০°। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
- একটি রম্বসের উচ্চতা ৫ সেমি এবং একটি শীর্ষকোণ ৩০°। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
- একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৮ সেমি ও ১০ সেমি। এর ক্ষেত্রফল নির্ণয় করো।
- একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ১২ সেমি এবং অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ ৫ সেমি। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
শেষ কথা
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য পাঁচটি পদ্ধতি জানা থাকলে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সহজে সমাধান করা যায়। ভূমি ও উচ্চতা, বাহু ও কোণ, উচ্চতা ও কোণ, কর্ণদ্বয় কিংবা অন্তর্লিখিত বৃত্তের তথ্য থেকে উপযুক্ত সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করা সম্ভব।
অঙ্ক সমাধানের সময় প্রথমে প্রশ্নে দেওয়া তথ্যগুলো চিহ্নিত করুন, তারপর সেই তথ্যের সঙ্গে মিলিয়ে সঠিক সূত্র প্রয়োগ করুন।
এই পেজে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সকল গুরুত্বপূর্ণ সূত্র, ব্যাখ্যা ও উদাহরণ একসাথে উপস্থাপন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: রম্বসের ক্ষেত্রফল সম্পর্কিত সাধারণ প্রশ্ন
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের অন্যতম একটি সূত্র হলো ভূমি × উচ্চতা। এ ছাড়াও বাহু ও শীর্ষকোণ, উচ্চতা ও শীর্ষকোণ, কর্ণদ্বয় এবং অন্তর্লিখিত বৃত্তের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
রম্বসের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়?
রম্বসের ভূমি ও লম্ব উচ্চতা জানা থাকলে তাদের গুণ করতে হয়। আবার দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে কর্ণদ্বয়ের গুণফলকে ২ দিয়ে ভাগ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি শুধু একটি?
না। প্রাপ্ত তথ্য অনুযায়ী রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের একাধিক সূত্র ব্যবহার করা যায়। এই আলোচনায় পাঁচটি পদ্ধতি দেখানো হয়েছে।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র class 5-এর জন্য কোনটি?
পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিতে সাধারণত ভূমি ও উচ্চতার গুণফল অথবা কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক ব্যবহার করে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় শেখানো হয়।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র class 8-এ কীভাবে ব্যবহার করা হয়?
অষ্টম শ্রেণির গণিতে ভূমি ও উচ্চতা, কর্ণদ্বয় এবং প্রয়োজন অনুযায়ী ত্রিকোণমিতির সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করা যেতে পারে। প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী উপযুক্ত সূত্র বেছে নিতে হয়।
রম্বসের ক্ষেত্রফল থেকে কি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়?
শুধু ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায় না। ক্ষেত্রফলের পাশাপাশি উচ্চতা, শীর্ষকোণ বা অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধের মতো অতিরিক্ত তথ্য থাকতে হবে।
রম্বসের কর্ণদ্বয় জানা থাকলে ক্ষেত্রফল কীভাবে বের করব?
রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্যকে অন্য কর্ণের দৈর্ঘ্য দিয়ে গুণ করে গুণফলকে ২ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ, ক্ষেত্রফল = ½ × d₁ × d₂।
রম্বসের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা হয়?
রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তার কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক দ্বারা অথবা ভূমি ও উচ্চতার গুণফল দ্বারা।
রম্বসের ক্ষেত্রফলের প্রধান সূত্র কোনটি?
রম্বসের ক্ষেত্রফলের প্রধান সূত্র হলো: ক্ষেত্রফল = ½ × (কর্ণ₁ × কর্ণ₂)।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ে কর্ণ কেন ব্যবহার করা হয়?
কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব এবং একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, ফলে কর্ণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় সহজ হয়।
ভূমি ও উচ্চতা ব্যবহার করে কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায়?
হ্যাঁ, রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক হওয়ায় এর ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা সূত্রে নির্ণয় করা যায়।
রম্বসের ক্ষেত্রফলের একক কী?
রম্বসের ক্ষেত্রফল সর্বদা বর্গ এককে প্রকাশ করা হয়, যেমন বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ে sinθ সূত্র কখন ব্যবহার করা হয়?
যখন রম্বসের দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানা থাকে, তখন ক্ষেত্রফল = a2 sinθ সূত্র ব্যবহার করা হয়।
একই রম্বসের ক্ষেত্রফল কি বিভিন্ন সূত্রে একই হয়?
হ্যাঁ, একই রম্বসের ক্ষেত্রফল যেকোনো প্রযোজ্য সূত্রে নির্ণয় করলে ফলাফল একই হয়।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট